মোর গান গুণগুণ ভ্রমরের মিঠে বোল
ঝুলনার ফুলশাখে আমি খেলি ফুলদোল।।
আমি শুধু ভেসে চলি, সুরে সুরে কথা বলি
দুলে দুলে ভুলে তুলি বাতাসের হিন্দোল।।
কোকিলেরা বলে মোরে, কোথা পেলে প্রাণ গো
এ গান শেখাও যদি, দিতে পারি প্রাণ গো
খেয়ালের হাওয়া আমি, কভু নামি কভু থামি
আমি যে খুশীর ঢেউ, অকারণে উতরোল।।
Discussion
Public comments for Mor Gaan Gungun Bhromorer Mithe Bol are available on the discussion page.
View discussion