মায়ামৃগ সম তুমি কি গো শুধু
দূরে রবে সাথী গো।
অশ্রু মুকুলে মালাখানি মোর গাঁথি গো।
এ ব্যথা পারিনা সহিতে
এ তো জানো শুধু বহিতে
কেঁদে ফিরে যায় চাঁদ জাগা এই রাতি গো।
আঁখিতে হারায়ে প্রিয় যবে গো
স্বপনের মাঝে রয় জানি সে তো প্রিয়তম হয়।
এ ব্যথা কেমনে পাশরি
কাঁদে তাই ফুল বাঁশরী
কভু বা আশায় কভু নিরাশায়
মিলন শয়ন পাতি গো।।
Discussion
Public comments for Mayamriga Samo Tumi Ki Go Shudhu are available on the discussion page.
View discussion