অন্তর পুইরা গেল কবে
ধোঁকায় ডুইবা নিলো নদে
আমার ভাঙ্গা তরী
নাহি লাগে জোড়া
ও নয়ন ভোলা
নারে যায়না পারা,
মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি
মেয়ে তুই আমারে নিঃস্ব করিলি
চোখ বুজিলে
দেখবি আমায়
চোখ খুলিলে অনল,
হাসবি এখন
করবি তামাসা
চিনবি আসল নকল।
আমার শয়নে তোরে ছাড়া
কিছু আসেনা কি যে জ্বালা,
আমার ভাঙা তরী
নাহি লাগে জোড়া,
ও নয়ন ভোলা
নারে যায়না পারা,
মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি
মেয়ে তুই আমারে নিঃস্ব করিলি
অযথা মোরে বুঝিলি ভুল
শুনলিনা আপন কথা,
জানি জানি আসবি জানি
রজনীর মালা সাজা।
তোর রূপেতে কি সে মায়া
তাই ঘরেতে মন থাকে না,
আমার ভাঙা তরী
নাহি লাগে জোড়া,
ও নয়ন ভোলা
নারে যায়না পারা।
মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি
মেয়ে তুই আমারে নিঃশ্ব করিলি
Discussion
Public comments for Mittha Shikhali are available on the discussion page.
View discussion