Back to Library
Devotional

মহব্বতে বানাইল, আল্লাহ কাদের Mohabbote Banailo Allah Kader

Rashid Uddin

Mohabbote Banailo Allah Kader lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Album

Single

Release

Unknown

Lyrics

মহব্বতে বানাইল, আল্লাহ কাদের
গনিরে ঐ মানব দেহখানি।

দইজনে করিয়া খেলা, বানাইল মাটির পুতলা
এই ঘরেতে উলামেলা খোদায়, করে দিনরজনীরে ॥

আপনা দোস্তের খাতিরে; মানবদেহ পয়দা করে
পাঠাইল ভবের বাজারে পুরুষ আর রমণীরে ॥

ফকির দরবেশ নবী অলী, এই ঘরে ফুটাইতেছে কলি
এই ঘরেতে পুড়ে ছালি, কত ধনী মানিরে ॥

দেখ তোমার বস্ত্র তুলি, তিন নামের হয় তিনটি বুলি
দুই শব্দতে আল্লাহ-নবী, মুইধ্যের শব্দ তুমিরে ॥

আট মুরীচৌদ্দ কামান, বার বুরুজ তাতে প্রমাণ
বারমাসে বারটি চান, বুরুজে ঘুরানি-রে ॥

মাথা হইতে পা পর্যন্ত, এই হইল বুরুজের অন্ত।
রশিদে কয় দিলাম কান্ত, বুজবেন থাকলে জ্ঞানীরে ॥

Read in Banglish
Mohabbote banailo, Allah Kader Gonire oi manob dehokhani. Doijone koriya khela, banailo matir putola Ei ghorete ulamela khoday, kore dinrojoni-re. Aapna doster khatire; manobdeho poyda kore Pathailo bhober bajare purush aar romoni-re. Phokir dorbhesh nobi oli, ei ghore phutaiteche koli Ei ghorete pure chali, koto dhoni moni-re. Dekho tomar bostro tuli, tin namer hoy tinti buli Dui shobdote Allah-Nobi, muidhyer shobdo tumi-re. Aat muri chouddo kaman, bar buruj tate proman Barmashe barti chan, buruje ghurani-re. Matha hoite pa porjonto, ei hoilo burujer onto. Rashide koy dilam kanto, bujben thakle gyani-re.

Related songs

More songs you may enjoy.

Devotional

Hobe Mon Tor Ki Upay

হবে মন তোর কী উপায়

Rashid Uddin

"হবে মন তোর কী উপায়, ভজরে কিশোরীর পায় কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী বিনে নাই উপায় ॥ কিশোরী তোর কমরের ঘুঙ্গুর, তোমারি চরণের নূপুর, গলাতে কণ্টকের মালা মস্তকে ময়ূর তোমার।"

Philosophical

Dehorajyer Obhyontore Virat Ekti Bol Khela

দেহরাজ্যের অভ্যন্তরে বিরাট একটি বল খেলা

Rashid Uddin

"দেহরাজ্যের অভ্যন্তরে বিরাট একটি বল খেলা লাথা-লাথি গুতাগুতি হইতেছে সারা বেলা ॥ ইচ্ছা জ্ঞান দুইটি পিয়ার, মাঠেতে উড়াইয়া ধুলা।"

Philosophical

Joar Bhatar Khobor Jene Jaluay Phalaiche Jal

জোয়ারভাটার খবর জেনে জালুয়ায় ফালাইছে জাল

Rashid Uddin

"জোয়ারভাটার খবর জেনে জালুয়ায় ফালাইছে জাল। অতি তরঙ্গের নদী বয় না চিরকাল ॥"

Devotional

Khujle Na Keno Tare

খুঁজলে না কেন তারে

Rashid Uddin

"খুঁজলে না কেন তারে। খুঁজবি বলে দিন ফুরাইলে খুঁজলে দেখা দিতো তোরে ॥ হাওয়াতে লাগাইয়া ভুরি উড়াইয়াছে রঙ্গিন ঘুড়ি। বসিয়া মথুরাপুরি টানাটানি করে।"

Devotional

Se Je Swang Prabhu Korta

সে যে স্বয়ং প্রভু কর্তা, সর্ব জীবের সত্তা

Rashid Uddin

"সে যে স্বয়ং প্রভু কর্তা, সর্ব জীবের সত্তা তার কোন অসমর্থা নাই সংসারে ॥ ঊর্দ্ধ-অধঃ দশদিক ব্যাপিয়া, অনল অনিলে আছে সমীরে ছাপিয়া"

Philosophical

Robikiran Chander Alo Pay Ki Ar Sob Jone

রবিকিরণচাঁদের আলো পায় কি আর সব জনে

Rashid Uddin

"রবিকিরণচাঁদের আলো পায় কি আর সব জনে, হাসে রবি হাসে শশী নিত্য নতুন ফুল বাগানে।"

Discussion

Public comments for Mohabbote Banailo Allah Kader are available on the discussion page.

View discussion