মমিন ভাই আপনার ঘরের খবর রাখনি
পরারে যে দাও শিক্ষা, নিজে মানুষ হইছো নি।।
কোন পথেরই দাশ হয়েছ
শিখেছ কোন বাণী
কোরআন কী মেনেছ ভাইজান
বুঝে ঐশী বাণী।।
ছাড়লায় নি ধন হীরার লোভ
জহরতের ঘানী
সন্ধান ছেড়েছ কী ভাই
সোনা দানার খনি।।
আপনার ঘরে লোভ থাকিলে
হবে না ভাই ধনী
তনুমনে শান্তি যাহার
সুখী সেজন মানি।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
শুনো রে ভাই বলি
পরম মানুষ হতে হলে
মানো আল্লাহ গণি।।
Discussion
Public comments for Momin Bhai Apnar Ghorer Khobor Rakhoni are available on the discussion page.
View discussion