মন-চোরা মনিয়ার পাখী রে,
পাখী কে নিল ধরিয়া।
এগো, কুখনে হেরিয়া আইলাম
জলের ঘাটে গিয়া গো।।
আর আগে যদি জানতাম পাখি রে,
পাখি যাইবায় রে ছাড়িয়া।
এগো, মাথার কেশ দু ফাঁক করি’
রাখিতাম বান্ধিয়া গো।
আর ভাইবে রাধারমণ বলে,
শুনোরে কালিয়া :
এগো জয়মণি কয়–
ছাফ কাপড়ে ছাড়ছ দাগ লাগাইয়া।
Discussion
Public comments for Mon Chora Moniyar Pakhi are available on the discussion page.
View discussion