মনেরও তো মন ভালো নেই
মনেরও তো মন ভালো নেই,
ভুলে গিয়ে ভালো ছিল নিজেরই সাথে
একা একা একা মিলে, একারই পাড়াতে,
কেন তারে হায়, দিয়ে গেলে দায়
ঘন শ্যামল চাওয়াতে,
মনেরও তো মন ভালো নেই
মনেরও তো মন ভাল নেই।
বৃষ্টিরও ভেজে দু’টি চোখ যেন
হুম.. হাসির ভেতরে কান্না লুকোনো,
ঝড়ের গভীরে স্তব্ধতা বাঁচে
ভেজা চোখ পড়ে হৃদয়ের আঁচে,
ঘষা কাঁচে আদরের রেশ লেগে আছে
চলে যাওয়া আছে ফিরে আসা নেই,
মনেরও তো মন ভালো নেই।
কথা চুপিচুপি, চুপ করে গেল
কিছু নীরবতা জমে থাকা ভালো,
একলা ঘরে মনে পড়ে
হয়তো বা চেনা কাউকে,
হাওয়া গোটায় ক্লান্ত ডানা
নিঝুম রাত ডাকলে ..
মনেরও তো মন ভালো নেই
মনেরও তো মন ভালো নেই,
ভুলে গিয়ে ভালো ছিল নিজেরই সাথে
একা একা একা মিলে, একারই পাড়াতে,
কেন তারে হায়, দিয়ে গেলে দায়
ঘন শ্যামল চাওয়াতে,
মনেরও তো মন ভালো নেই
মনেরো তো মন ভাল নেই।
কোথায় আমায় কোথায় বলো
তোমার নিরুদ্দেশ,
হা.. চোখের পলক পড়ার আগেই
স্মৃতির হরফ শেষ,
ব্যথাও কাঁদে সব হারালে, একটি নিমেষ..
ভুলে গিয়ে ভালো ছিল নিজেরই সাথে
একা একা একা মিলে, একারই পাড়াতে,
কেন তারে হায়, দিয়ে গেলে দায়
ঘন শ্যামল চাওয়াতে,
চলে যাওয়া আছে ফিরে আসা নেই
মনেরও তো মন ভাল নেই।
Discussion
Public comments for Monero Toh Mon Bhalo Nei are available on the discussion page.
View discussion