মনমাঝি তুই হইস নারে বেভুল
দিবে যদি ভব পাড়ি বেলা থাকতে নৌকা খোল ॥
যাবে যদি পাড়ি দিয়া হাইলের কাটা ঠিক রাখিয়া রে
দমে নামে মিল করিয়া ভক্তির বাদাম নৌকায় তোল ॥
ভবনদীর তুফান ভারি নাম সম্বলে ধর পাড়ি রে
মুর্শিদ হলে কাণ্ডারি অকূলে মিলিবে কূল ॥
কামিনী-কাঞ্চনের দেশে ভুলে রইলে নিশার বসে রে
ঠেকবে রে তুই বেলাশেষে হারাবে একূল সেকূল ॥
বন্দি হলে মায়াজালে ছুটবে বলো কোন কৌশলে রে
বাউল আবদুল করিম বলে আসলে হয় ভক্তি মূল ॥
Discussion
Public comments for Monmajhi Tui Hois Nare Bebhul are available on the discussion page.
View discussion