Back to Library
Festive

মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায় Muthi Muthi Abir O Ke Kanane Choray

Kazi Nazrul Islam

Read Muthi Muthi Abir O Ke Kanane Choray in Bengali and Banglish transliteration, from Ganer Mala.

Updated

Lyrics

মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়।
রাঙা হাসির পরাগ ফুল-আননে ঝরায়॥

তার রঙের আবেশ লাগে চাঁদের চোখে,
তার লালসার রং জাগে রাঙা অশোকে।
তার রঙিন নিশান দুলে কৃষ্ণচূড়ায়॥

তার পুষ্পধনু দোলে শিমুল-শাখায়,
তার কামনা কাঁপে গো ভোমরা-পাখায়,
সে খোঁপাতে বেলফুলের মালা জড়ায়॥

সে কুসুমি শাড়ি পরায় নীল-বসনায়,
সে আঁধার মনে জ্বালে লাল রোশনাই।
সে শুকনো বুকে ফাগুন-আগুন ধরায়॥

Read in Banglish
Muthi muthi abir o ke kanane choray. Ranga hashir porag phul-anone jhoray. Tar ronger abesh lage chander chokhe, Tar lalashar rong jage ranga ashoke. Tar rongin nishan dule krishnochuray. Tar pushpodhonu dole shimul-shakhay, Tar kamona kape go bhomra-pakhay, Se khopate belphuler mala joray. Se kusumi shari poray nil-bosonay, Se adhar mone jwale lal roshnai. Se shukno buke phagun-agun dhoray.

Related songs

More songs you may enjoy.

Romantic

Modir Shopone Momo Bon-Bhovone

মদির স্বপনে মম বন-ভবনে

Kazi Nazrul Islam

"মদির স্বপনে মম বন-ভবনে জাগো চঞ্চলা বাসন্তিকা, ওগো ক্ষণিকা!"

Romantic

Shukno Patar Nupur Baje

শুকনো পাতার নুপুর বাজে

Kazi Nazrul Islam

"শুকনো পাতার নুপুর বাজে দখিন বায়ে! কে এলে গো কে এলে গো চপল পায়ে॥"

Romantic

Bagichay Bulbuli Tui

বাগিচায় বুলবুলি তুই

Kazi Nazrul Islam

"বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল।।"

Romantic

Basanti Rang Shari Poro

বাসন্তী রং শাড়ি পোরো

Kazi Nazrul Islam

"বাসন্তী রং শাড়ি পোরো খয়ের রঙের টিপ। সাঁঝের বেলায় সাজবে যখন জ্বালবে যখন দীপ॥"

Festive

Bhubone Bhubone Aji Chhoriye Geche Rong

ভুবনে ভুবনে আজি ছড়িয়ে গেছে রং

Kazi Nazrul Islam

"ভুবনে ভুবনে আজি ছড়িয়ে গেছে রং। রাঙিল, মাতিল ধরা অভিনব ঢং॥ রাঙা বসন্ত হাসে নন্দন-আনন্দে,"

Romantic

Madhabi Tole Cholo Madhabika Dol

মাধবী-তলে চলো মাধবিকা দল

Kazi Nazrul Islam

"মাধবী-তলে চলো মাধবিকা দল আইল সুখ-মধুমাস। বহিছে খরতর থর থর মরমর উদাস চৈতি-বাতাস॥"

Discussion

Public comments for Muthi Muthi Abir O Ke Kanane Choray are available on the discussion page.

View discussion