সহসা কী গোল বাধাল পাপিয়া আর পিকে।
গোলাপ ফুলের টুকটুকে রং চোখে লাগে ফিকে॥
নাই বৃষ্টি বাদল ওলো
দৃষ্টি কেন ঝাপসা হল?
অশ্রুজলের ঝালর দোলে চোখের পাতার চিকে॥
পলাশকলির লাল আখরে বনের দিকে দিকে
গোপন আমার ব্যথার কথা কে গেল সই লিখে।
মনে আমার পাইনে লো খেই,
কে যেন নেই, কী যেন নেই!
কে বনবাস দিল আমার মনের বাসন্তীকে॥
Discussion
Public comments for Sahasa Ki Gol Badhalo Papiya Aar Pike are available on the discussion page.
View discussion