না আসিয়া মনচোরা নিশি হইল ভোর
পুরুষ ভ্ৰমর জাতি নিদয়া নিষ্ঠুর।।
কোকিলার রব শুনিতে মধুর
কুহু কুহু রব করি ডাকিল ময়ূর।
বাসি হইল ফুলের মালা তামুল কাপূর
আসা পথে চাইয়া থাকি দুইটি আঁখি ঘোর।।
মনের আশা মনে রইল হিয়া জ্বলে ঘোর
রাধারমণ বলে সে তা হয় না ঘটের ঠিাকুর।।
Discussion
Public comments for Na Ashiya Monchora Nishi Hoilo Bhor are available on the discussion page.
View discussion