Back to Library
Philosophical

না বুঝে ম’জ না পীরিতে Na Bujhe Mojo Na Pirite

Lalon Fakir

Read Na Bujhe Mojo Na Pirite in Bengali and Banglish transliteration, from Lalon Gitika.

Updated

Lyrics

না বুঝে ম’জ না পীরিতে।
জেনে শুনে কর পীরিত,
শেষ ভালো যাতে।।

পীরিত করতে ছিল বাসনা
সাধুর কাছে যান গে মনা
লোহায় যেমন স্পর্শে সোনা
সেই মতে।।

ভাবের পীরিত ভূতের কীর্তন
ক্ষণেক বিচ্ছেদ, ক্ষণেক মিলন
তেমাথা পথে।।

এক পীরিতের দ্বিভাব চলন
কেউ স্বর্গে, কেউ নরকে গমন
বিনয় করে বলছে লালন
এই জগতে।।

Read in Banglish
Na bujhe mojo na pirite. Jene sune koro pirit, sesh bhalo jate.. Pirit korte chilo basona sadhur kache jan ge mona lohay jemon sporshe sona sei mote.. Bhaber pirit bhuter kirton khonek bicched, khonek milon tematha pothe.. Ek piriter dwibhab cholon keu sworge, keu noroke gomon binoy kore bolche Lalon ei jogote..

Related songs

More songs you may enjoy.

Philosophical

Mon Tore Aaj Dhorte Partam Hate

মন, তোরে আজ ধরতে পারতাম হাতে

Lalon Shah

"মন, তোরে আজ ধরতে পারতাম হাতে। দেখতাম হারে মন কি করে সদায় আলসে মাতে।।"

Devotional

Pod Ge Namaz Bhed Bujhe Sujhe

পড় গে নামাজ ভেদ বুঝে সুঝে

Lalon Shah

"পড় গে নামাজ ভেদ বুঝে সুঝে। বরজখ নিরিখ না হলে ঠিক নামাজ আরও মিছে৷।"

Philosophical

Bina Meghe Baroshe Bari

বিনা মেঘে বরষে বারি

Lalon Shah

"বিনা মেঘে বরষে বারি। শুদ্ধ রসিক হলে মর্ম জানে তারি।৷ ও তার না সকাল বিকাল নাহি তার কালাকাল"

Devotional

Sompoder Kole Bosaiye Hari

সম্পদের কোলে বসাইয়ে হরি

Lalon Shah

"সম্পদের কোলে বসাইয়ে হরি, আমি সুখের মাঝে তোমায় ভূলে থাকি; মত্ত হয়ে সদা পুত্র পরিবারে, আমি ধুয়ে মুছে ফেলি তোমার নাম গন্ধ।"

Philosophical

Kon Kole Nanan Chobi Nach Kore

কোন কলে নানান ছবি নাচ করে

Lalon Shah

"কোন কলে নানাবিধ আওয়াজ উদয়। কোন কলে নানান ছবি নাচ করে সদাই।। কলমা পড়ি কল চিনিনে যে কলে ঐ কলমা চলে।"

Devotional

Kothay Achere Shei Din Dorodi Shai

কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই

Lalon Shah

"কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই।। চক্ষু আঁধার দেলের ধোঁকায় কেশের আড়ে পাহাড় লুকায়।"

Discussion

Public comments for Na Bujhe Mojo Na Pirite are available on the discussion page.

View discussion