কার ভাবে এ ভাব হাঁ রে জীবন কানাই।
করে বাঁশী নাই, মাথে চূড়া নাই৷
ক্ষীর সর ননী খেতে
বাঁশীটি সদাই বাজাতে
কি অসুখ পেয়ে তাতে
ফকির হ’লি ভাই।
অগোর চন্দন আদি
মাখিতে নিরবধি
সেই অঙ্গ ধূলায় অদ্ভুতি
এখন দেখতে পাই।
বৃন্দাবন যথার্থ বন
তা বিনে র’লে রে এখন
মানুষ লীলে করবে কোন জন
লালন বলে তাই।।
Discussion
Public comments for Kar Bhabe E Bhab Ha Re Jibon Kanai are available on the discussion page.
View discussion