না জানি কোন অপরাধে, দিলা এমন জীবন
আমারে পুড়াইতে তোমার, এতো আয়োজন
আমারে ডুবাইতে তোমার, এতো আয়োজন
সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না
কত সুখে আছি বেঁচে, খবর নিলা না
বিধি, খবর নিলা না
আমি ছাড়া কেউ নাই আমার, দুঃখের পরিজন
আমারে পুড়াইতে তোমার, এতো আয়োজন
আমারে ডুবাইতে তোমার, এতো আয়োজন
মায়াঘেরা ভবের মাঝে, আমায় কইরা বন্দী
জানি না কি করছো উদ্দেশ, কি বা করছো ফন্দী
কি বা করছো ফন্দী
আমি ছাড়া কেউ নাই আমার, দুঃখের পরিজন
আমারে পুড়াইতে তোমার, এতো আয়োজন
আমারে ডুবাইতে তোমার, এতো আয়োজন
Discussion
Public comments for Na Jani Kon Oporadhe are available on the discussion page.
View discussion