Back to Library
Melancholic

না সখা, মনের ব্যথা কোরো না গোপন Na Sokha Moner Byatha Koro Na Gopon

Rabindranath Tagore

Na Sokha Moner Byatha Koro Na Gopon lyrics by Rabindranath Tagore (1884). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

না সখা, মনের ব্যথা কোরো না গোপন ।
যবে অশ্রুজল হায় উচ্ছ্বসি উঠিতে চায়
রুধিয়া রেখো না তাহা আমারি কারণ ।

চিনি, সখা, চিনি তব ও দারুণ হাসি—
ওর চেয়ে কত ভালো অশ্রুজলরাশি ।

মাথা খাও— অভাগীরে কোরো না বঞ্চনা,
ছদ্মবেশে আবরিয়া রেখো না যন্ত্রণা ।

মমতার অশ্রুজলে নিভাইব সে অনলে,
ভালো যদি বাস তবে রাখো এ প্রার্থনা ।।

Read in Banglish
Na sokha, moner byatha koro na gopan. Jobe oshrujol hay uchchhosi uthite chay Rudhiya rekho na taha amari karon. Chini, sokha, chini tobo o darun hashi— Or cheye koto bhalo oshrujolrashi. Matha khao— obhagire koro na bonchona, Chhoddobeshe aboriya rekho na jontrona. Momotar oshrujole nibhaibo se onole, Bhalo jodi basho tobe rakho e prarthona.

Related songs

More songs you may enjoy.

Romantic

Sakha, Sadhite Sadhate Koto Sukh

সখা, সাধিতে সাধাতে কত সুখ

Rabindranath Tagore

"সখা, সাধিতে সাধাতে কত সুখ তাহা বুঝিলে না তুমি— মনে রয়ে গেল দুখ।।"

Romantic

Boro Thaki Kachakachi

বড়ো থাকি কাছাকাছি

Rabindranath Tagore

"বড়ো থাকি কাছাকাছি, তাই ভয়ে ভয়ে আছি । নয়ন বচন কোথায় কখন বাজিলে বাঁচি না-বাঁচি।।"

Humorous

Abhoy Dao To Boli

অভয় দাও তো বলি

Rabindranath Tagore

"অভয় দাও তো বলি আমার wish কী- একটি ছটাক সোডার জলে পাকী তিন পোয়া হুইস্কি ।।"

Serene

Bajilo Kaharo Beena Modhuro Shore

বাজিল কাহার বীণা মধুর স্বরে

Rabindranath Tagore

"বাজিল কাহার বীণা মধুর স্বরে আমার নিভৃত নব জীবন-'পরে প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম কার দুটি নিরুপম চরণ-তরে॥"

Devotional

E Din Aji Kon Ghore Go Khule Dilo Dwar

এ দিন আজি কোন্‌ ঘরে গো খুলে দিল দ্বার

Rabindranath Tagore

"এ দিন আজি কোন্‌ ঘরে গো খুলে দিল দ্বার? আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?।"

Melancholic

Holo Na Lo Holo Na Soi

হল না লো হল না সই

Rabindranath Tagore

"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"

Discussion

Public comments for Na Sokha Moner Byatha Koro Na Gopon are available on the discussion page.

View discussion