নবরাসের গউর, গো হেরি কি হইল গো প্ৰাণসখী
কাচাসোনা হলুদ মাখা কি আচানক যায় গো দেখা
ঘাটে কেহ ছিল না আমি একা, মনে লয় রূপ ধরিয়ে রাখি।।
কি ক্ষেণে জল ভারতে গো গেলাম রূপ দেখিয়ে ভুলিয়ে রইলাম
জাতকুলমান সব হারাইলাম দেহমাত্র রইল বাকি।
ভাইবে রাধারমণ গো বলে আশার আশে
আমার কয়দিন আছে গো বাকি।
Discussion
Public comments for Nabarasher Gour are available on the discussion page.
View discussion