রাধার প্রেমাসিন্ধু মাঝে রসরাজে পাতিয়াছে Radhar Premasindhu Majhe

রাধার প্রেমাসিন্ধু মাঝে রসরাজে পাতিয়াছে
প্ৰেমরসের খেলা।

সাগরের তিনটি নদী নিরবধি প্ৰেমরসে
হয় উথালা।
যাইয়ে প্ৰেমসরোবর উঠেছে লহর তিনপদ্মে
ত্রিপিনির মেলা।

সাগরের রাশি করে রূপনেহারে রসে ঠেসে
কদমতলা।
কামিনীর কামতরঙ্গে মন্দমাতঙ্গে চরণতলে
শঙ্কর ভুল।

রসের উলটা গতি অটল রতি উলটকমল
উলটা তালা।
রাধারমণের মত রঘুনাথ রসেশ্বরী
চান্দের মেলা।

বাংলিশ/Banglish

Radhar premasindhu majhe rasaraje patiyache Premaraser khela. Sagarer tinti nodi nirobodi premarase Hoy uthala. Jaiye premasarobar utheche lahar tinpadme Tripinir mela. Sagarer rashi kore rupnehare rase these Kadamtala. Kaminir kamatarange mandamatange charantale Shankar bhul. Raser ulta goti atal roti ulatkamal Ulta tala. Radharamaner moto Raghunath rasheshwari Chander mela.

Discussion

Public comments for Radhar Premasindhu Majhe are available on the discussion page.

View discussion