নাগর প্রবেশিও না রাধার মন্দিরে নাগর প্রবেশিও না।
সারা নিশি জাগরণ করি মান করি ঘুমাইয়াছে প্যারী
রাধারে জাগাইতে নাগর আর বলিও না।
শ্ৰীরাধিকার হুকুম বিনে কপাট খুলিও না।
ভাবিয়া রাধারমণ বলে শ্যাম আসিয়াছে কুঞ্জের ধারে
শ্ৰীরাধিকা বিনে শ্যামের প্রাণ বাঁচে না।
Discussion
Public comments for Nagar Probeshio Na are available on the discussion page.
View discussion