Back to Library
Devotional

সখী যমুনা পুলিনে গো যাবে নি শ্যাম দরশনে Sakhi Jamuna Puline Go Jabe Ni Shyam Daroshone

Radharaman Dutta

Sakhi Jamuna Puline Go Jabe Ni Shyam Daroshone lyrics by Radharaman Dutta. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রাধারমণ দত্ত
Lyrics

সখী যমুনা পুলিনে গো যাবে নি শ্যাম দরশনে।।
মন হইয়াছে উন্মাদিনী গো মধুর মুরলীর গানে।।

বারি ছাড়া চাতকিনী যেন বনপোড়া হরিণী
তেমনি মতো দন্ধে পরাণি।।
বাঁশির ধ্বনি শুনে উন্মাদিনী গো, অগো বিশখা
মন প্ৰাণ সহিতে টানে।।

কাল হইল কালিয়ার বাঁশি, বাঁশি হইল কুলবাঁশি
বাঁশি মোরে করিল দুষী।।
মনে লয় তার হইতেম দাসী গো অগো বিশখা সখী
নিয়ে চল শ্যাম যেখানে।।

বাজায় বাঁশি কালশশী উগরায়ে অমিয়া রাশি
কিবা দিবা কিবা নিশি
আমি কৃষ্ণ প্রেমের অভিলাষী গো অগো বিশখা সখী
কহে শ্ৰী রাধারমণে।।

Read in Banglish
Sakhi jamuna puline go jabe ni shyam daroshone. Mon hoiyache unmadini go modhur murolir gane. Bari chara chatokini jeno bonopora horini Temni moto dondhe porani. Bashir dhoni sune unmadini go, ogo bishakha Mon pran sohite tane. Kal hoilo kaliar bashi, bashi hoilo kulbashi Bashi more korilo dushi. Mone loy tar hoitem dasi go ogo bishakha sokhi Niye chol shyam jekhane. Bajay bashi kaloshoshi ugraye omia rashi Kiba diba kiba nishi Ami krishna premer obhilashi go ogo bishakha sokhi Kohe shri radharamone.

Related songs

More songs you may enjoy.

Playful

Bondhu Shyamkalia O Pasha Khelibo Aj Nishi

বন্ধু শ্যামকালিয়া ও পাশা খেলিব আজ নিশি

Radharaman Dutta

"বন্ধু শ্যামকালিয়া ও পাশা খেলিব আজ নিশি বন্ধু ও প্রতিজ্ঞা করিয়া খেলা আমি যদি হারি খেলা শ্ৰীচরণে হব তোমার দাসী"

Devotional

Shuno Shuno Binodini

শুন শুন বিনোদিনী আমার বচন

Radharaman Dutta

"শুন শুন বিনোদিনী আমার বচন ঘন ঘন বাজে বাঁশি গহন কানন চল চল নিকুঞ্জেতে করি গো গমন"

Devotional

Shuno Shuno Ore Banshi Abolar Kulbanshi

শুন শুন ওরে বাঁশি অবলার কুলবাঁশি

Radharaman Dutta

"শুন শুন ওরে বাঁশি অবলার কুলবাঁশি শুন বাঁশি মিনতি আমার।। তোমার মধুর ধ্বনি মন প্ৰাণ উন্মাদিনী বাঁশি না বাজিও আর।"

Devotional

Shyam Raj Ponther Majhe

শ্যাম রাজ পন্থের মাঝে

Radharaman Dutta

"শ্যাম রাজ পন্থের মাঝে দাঁড়াইয়া রহিয়াছে কিবা কাজে।। অবলার সঙ্গ রঙ্গ তোমার নি সাজে।"

Devotional

Sohager Bondhua Tumi Re Bondhu

সোহাগের বন্ধুয়া তুমি রে বন্ধু তোমায় নিবেদন করি

Radharaman Dutta

"সোহাগের বন্ধুয়া তুমি রে বন্ধু তোমায় নিবেদন করি সোহাগে সোহাগে তোমায় নিবেদন করি তোমার সোহাগে বন্ধু রে সোহাগিনী বলে শ্যাম সোহাগী নামটি আমার গোকুল নগরে।"

Devotional

Suradhonir Kinaray Ki Herilam Nagari Go

সুরধনীর কিনারায় কি হেরিলাম নাগরী গো

Radharaman Dutta

"সুরধনীর কিনারায় কি হেরিলাম নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর রামাবলী গায়।"

Discussion

Public comments for Sakhi Jamuna Puline Go Jabe Ni Shyam Daroshone are available on the discussion page.

View discussion