নামাজি ভাই আসো আমার ঘরে
পড়ো নামাজ আমার ঘর ভিতরে
আমার ঘরে বিচাও তুমি জায়ানামাজ
আল্লাহ যেন আসে আমার ঘরে।।
নাঈম অধম পাপী বলিয়া
আল্লাহর নাম গেল ভূলিয়া
দয়াল আল্লাহর নাম লহিয়া
নামাজ নাহি সে পড়ে।।
নামাজ পড়লে দিল খুলিয়া
এক আল্লাতে বিশ্বাস রাখিয়া
আল্লাহ আসেন দিল মাতিয়া
শুনি তা আমি রে।।
ওরে ও নামাজি ভাইজান
নামাজ পড়ো খুলে পরাণ
আল্লাহ তায়ালা পবিত্র নাম
লহো রে যতন করে।।
নাঈম শিখবে নামাজের বাও
নামাজি ভাই শিখাইয়া যাও
কোন দিকেতে সিজদা দাও
আল্লাহ কোথায় রয় ফিরে।।
Discussion
Public comments for Namaji Bhai Asho Amar Ghore are available on the discussion page.
View discussion