Back to Library
Philosophical

পুতুল খেলা কেউ দেখছনি Putul Khela Keu Dekhchhoni

Naim Uddin

Read Putul Khela Keu Dekhchhoni in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
নাঈম উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

পুতুল খেলা কেউ দেখছনি
খেলে পুতুল এক মহাজন
মানব রে তুই যে পুতুল
আল্লাহ যে একজন।।

যেমন খুশি মহাজনে নাচায় পুতুলখানি
পুতুলে ও তাহার মতে নাচে তেমনি
পুতুল খেলা একদিন হবে শেষ
শমন আইসা ডাকিবে যখন।।

হরেক রঙের পুতুল আছে জোড়ায় জোড়ায় মিল
সেই পুতুলের হৃদ মাধানে একটিমাত্র দিল
পুতুলের নাচ কতই ভঙ্গিময়
নাচতে পারে তারা বহুক্ষণ।।

রঙের পুতুল নাচে নাচে কোমরখানি দোলে
সুষ্ঠুপথে চলতে তারে মহাজনে বলে
লিখে দিছে সাঁই মহাজনে
পুতুলের ঐ কপালেতে লিখন।।

নাঈম পুতুল জগত মাঝে আছে ছিটে ছড়ে
নাচতে থাকে তারা সবাই লিখন অনুসারে
কবে জানি যাইবে নিজের গৃহে
ডাক না জানি আসিবে কখন।।

Read in Banglish
Putul khela keu dekhchhoni khele putul ek mohajon manob re tui je putul allah je ekjon.. Jemon khushi mohajone nachay putulkhani putule o tahar mote nache temni putul khela ekdin hobe shesh shomon aisha dakibe jokhon.. Horek ronger putul achhe jora joray mil shei putuler hrid madhane ektimatro dil putuler nach kotoi bhongimoy nachte pare tara bohukhon.. Ronger putul nache nache komorkhani dole sushthupothe cholte tare mohajone bole likhe diche shai mohajone putuler oi kopalete likhon.. Naim putul jogot majhe achhe chhite chhore nachte thake tara shobai likhon onushare kobe jani jaibe nijer grihe dak na jani ashibe kokhon..

Related songs

More songs you may enjoy.

Philosophical

Shunnyer Upor Ghor Je Amar Norbor Norbor Kore

শূন্যের উপর ঘর যে আমার নড়বড় নড়বড় করে

Naim Uddin

"শূন্যের উপর ঘর যে আমার নড়বড় নড়বড় করে সেই ঘরেতে থাকি নাঈম আল্লাজির নাম ধরে।।"

Melancholic

Amay Chariya Na Jaiyo Bondhu

আমায় ছাড়িয়া না যাইয়ো বন্ধু

Naim Uddin

"আমায় ছাড়িয়া না যাইয়ো বন্ধু করি মিনতি তুমি বিনে এ জীবনে কে হবে যৌবন সাথি রে।।"

Devotional

Namaji Bhai Asho Amar Ghore

নামাজি ভাই আসো আমার ঘরে

Naim Uddin

"নামাজি ভাই আসো আমার ঘরে পড়ো নামাজ আমার ঘর ভিতরে আমার ঘরে বিচাও তুমি জায়ানামাজ আল্লাহ যেন আসে আমার ঘরে।।"

Devotional

Hare Krishna Harinam Lao Re Mon Durachar

হরেকৃষ্ণ হরিনাম লও রে মন দুরাচার

Radharaman Dutta

"হরেকৃষ্ণ হরিনাম লও রে মন দুরাচার ঐ নাম না লইলে জীবন অসার।। ঝমকে পানি উঠে নাও তুমি কার ভরসায় বৈঠা বাও রে"

Philosophical

Hayre Hay Songsari Manush

হায়রে হায় সংসারি মানুষ

Traditional

"হায়রে হায় সংসারি মানুষ সংসারে ডুবিয়া রও কে পাঠাইলো কিবা কার্য্যে তাহার নাম ভাবিয়া লও।।"

Devotional

Re Bondhu Kanai Kalia

রে বন্ধু কানাই কালিয়া

Radharaman Dutta

"রে বন্ধু কানাই কালিয়া হাতে লও মোহন বাঁশি ভাব জ্বালা ছাড়িয়া।। অরি সনে বনে গেলে সাজ কাজ অঙ্গে। হাতেতে মোহন বাঁশি ধেনুপাল সঙ্গে।"

Discussion

Public comments for Putul Khela Keu Dekhchhoni are available on the discussion page.

View discussion