নারী হয় লজ্জাতে লাল
ফাল্গুনে লাল শিমূল বন
এ কোন রঙে রঙিন হলো
বাউল মন মন রে।।
চল সুন্দর শরৎ কালে
ফুল বসন্ত কালে
প্রেমের খেলা জমে ভালো যৌবনে সই লো…
ফাগুনের মাতাল হাওয়ায়
মাতাল হইয়াছে মন।।
চাঁদ ডুবেছে নদীর জলে
ভ্রোমরা ফুলে ফুলে
আমার প্রাণ বন্ধু কেন বোঝে না সই লো…
রূপ যেন তার মাতাল হাওয়া
চোখ যেন তার গহীন বন।।
Discussion
Public comments for Nari Hoy Lojjate Lal are available on the discussion page.
View discussion