নেশার আগুন জ্বেলে
তুমি কে শোনো মোর গান
এসো প্রাণের প্রদীপ জ্বালি
তোমার তরে
এ আমার আহ্বান
আঁধারে চেয়ে থেকে কোন
বাবার আহ্বান
কেঁদে কেঁদে অন্ধ কত শত
মায়ের আহ্বান
সবার তরে আকুল করা
এ আমার আহ্বান
তিলে তিলে কেন ক্ষয়ে যাবে তুমি
কেন কালনাগিনীর বিষের পেয়ালা চুমি
এ বিষের জ্বালা ঢেলেছ তুমি এ রক্তের মাঝে
এ রক্তের কাছে জেনো রয়েছ চিরঋণী
পেথেড্রিন হেরোইন নেশার আস্তানা
দুমড়ে মুচড়ে দিতে ধরো এ হাতখানা
চলো প্রতিরোধ গড়ে তুলি
বিশ্বের প্রতি প্রান্তর জুড়ে
মরন আসে জেনে কভু পিছু ফেরো না
সময় রয়েছে এখনো ফেরার
মাদকবিহীন এক নতুন বিশ্ব গড়ার
ফিরে যদি এসো তবে আমরা দেব তোমার মায়ের
অশ্রুতে ভেজা হাসি উপহার
Discussion
Public comments for Neshar Agun Jwele are available on the discussion page.
View discussion