Back to Library
Melancholic

নিকষ কালো এই আঁধারে Nikosh Kalo Ei Adhare

Paper Rhyme

Nikosh Kalo Ei Adhare lyrics by Paper Rhyme (1996). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album
Paper Rhyme
Release

1996

গীতিকার
শাম্মী
কণ্ঠশিল্পী
আহমেদ সাদ
Lyrics

অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিড়ে
কেটে যায় আমার সময়
তুমি গেছো চলে
যাওনি বিস্মৃতির অতলে
যেমন শুকনো ফুল
বইয়ের ভাঁজে রয়ে যায়
রেখেছিলাম তোমায় আমার
হৃদয় গভীরে
তবু চলে গেলে
এই সাজানো বাগান ছেড়ে
আমি রয়েছি তোমার অপেক্ষায়

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজও পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাস টুকু দু’ হাতে আকড়ে ধরে

কিছু পুরনো গান
কিছু পুরনো ছবির এ্যলবাম
এ সবই আমার সাথী হয়ে রয়
কাক ডাকা ভোরে
যখন সূর্য ঢোকে ঘরে
কালো পর্দায়
বাঁধা পেয়ে সরে যায়
আমার এ জগত বড় আগলে রাখে আমায়

তবু মাঝে মাঝে মনে হয়
মৃত্যুই কি শ্রেয় নয়
আমি রয়েছি তোমার অপেক্ষায়

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজও পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাস টুকু দু’ হাতে আকড়ে ধরে

আমার স্বত্তা ধুলোয় মিশে যেতে চায়
অস্তিত্তের প্রয়োজনে
চাই তোমাকে এইখানে
আমি রয়েছি তোমার অপেক্ষায়

Read in Banglish
Andhokar ghore kagojer tukro chire kete jay amar somoy tumi gecho chole jaoni bismritir otole jemon shukno ful boiyer bhaje roye jay rekhechilam tomay amar hridoy gobhire tobu chole gele ei sajano bagan chere ami royechi tomar opekhay Nikosh kalo ei adhare smitira sob khela kore roy shudhu nirjonota nirjonotay ami eka ekbar shudhu chokh melo dekho ajo pothe jwali alo tumi abar asbe phire bishwas tuku du hate akre dhore kichu purono gan kichu purono chobir album e sob-i amar sathi hoye roy kak daka bhore jokhon surjo dhoke ghore kalo porday badha peye sore jay amar e jogot boro agle rakhe amay tobu majhe majhe mone hoy mrittui ki shreyo noy ami royechi tomar opekhay Nikosh kalo ei adhare smitira sob khela kore roy shudhu nirjonota nirjonotay ami eka ekbar shudhu chokh melo dekho ajo pothe jwali alo tumi abar asbe phire bishwas tuku du hate akre dhore amar shotto dhuloy mishe jete chay ostitter proyojone chai tomake eikhane ami royechi tomar opekhay

Related songs

More songs you may enjoy.

Melancholic

Koto Shopno Chilo Du Chokhe

কত স্বপ্ন ছিলো দু'চোখে

Miles

"কত স্বপ্ন ছিলো দু'চোখে কত আশা ছিলো এই বুকে কত প্রেম কত কথা কত হাসি গান"

Melancholic

Obosh Anubhutir Deyal

অবশ অনুভূতির দেয়াল

Artcell

"তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায় তবু তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময় কত স্মৃতি কত সময়"

Melancholic

Pori

পরী

Shironamhin

"তুমি উড়িয়া উড়িয়া যাও যে চলিয়া… আমি চোখের জলেতে ভাসি আমি অনল দহনে থাকি।।"

Nostalgic

Protichobi

প্রতিচ্ছবি

Warfaze

"তুমি কি এখনো সারা রাত জোছনা দেখো তুমি কি এখনো আগের মতই গান লিখ"

Melancholic

Sesh Gaan

শেষ গান

Nemesis

"চাঁদের দড়ি দিয়ে বেয়ে উঠি তারই আলো দিয়ে তোমায় খুঁজি খুঁজতে গিয়ে আমায় আমি ভুলি তবে তমায় পেয়ে আমি সুর তুলি"

Observational

Shuprovat

সুপ্রভাত

Shironamhin

"একদিন হাঁটছি আমরা ক’জন আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই শুভ্র সকালে ধুলোমাখা পথঘাট, ধুলোমাখা শরীর"

Discussion

Public comments for Nikosh Kalo Ei Adhare are available on the discussion page.

View discussion