Back to Library
Melancholic

স্বার্থপর Swarthopor

The Trap

Swarthopor lyrics by The Trap (1998). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album
Thikana
Release

1998

গীতিকার
তরুন
কণ্ঠশিল্পী
তরুন
Lyrics

চলে যদি যাবি দূরে স্বার্থপর
আমাকে কেন জোছনা দেখালি
হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর
পাথরের বুকে ফুল কেন ফোটালি

আমারই সীমানায় সে তো তোর ছায়া
সেখানে করে বিচরণ দুঃখের নিবাস
রাখিস কি খবর
তোর আঘাতেই জমে গেছে
নীল আকাশের জমিনে নীল বেদনা

জানি না কোন প্রহরে হয়েছিলো যে পরিচয়
কি পেলাম কি হারালাম সে তো এক সংশয়
নীরব এ আড়াল থেকে করেছি যে সব পরিণয়
সেই তুমি হারালে ঠিকই সেকি নয় বিস্ময়

আমারই সীমানায় সে তো তোর ছায়া
সেখানে করে বিচরণ দুঃখের নিবাস
রাখিস কি খবর
তোর আঘাতেই জমে গেছে
নীল আকাশের জমিনে নীল বেদনা

আঁধারের অন্তরালে বসে যতবার ভেবেছি
শূণ্যতারই হাহাকার একাকী শুনেছি
তোমারই আঁখি পটে আকাশের নীল দেখেছি
সে তো বিবর্ণ হবে কখনো ভাবিনি

আমারই সীমানায় সে তো তোর ছায়া
সেখানে করে বিচরণ দুঃখের নিবাস
রাখিস কি খবর
তোর আঘাতেই জমে গেছে
নীল আকাশের জমিনে নীল বেদনা

Read in Banglish
Chole jodi jabi dure swarthopor Amake keno jochona dekhali Hobi jodi nao bhashiye deshantor Pathorer buke ful keno fhotali Amari shimanay she to tor chaya Shekhane kore bichoron dukkher nibash Rakhish ki khobor Tor aghatei jome geche Nil akasher jomine nil bedona Jani na kon prohore hoyechilo je porichoy Ki pelam ki haralam she to ek shongshoy Nirob e aral theke korechi je shob porinoy Shei tumi harale thiki seki noy bishmoy Amari shimanay she to tor chaya Shekhane kore bichoron dukkher nibash Rakhish ki khobor Tor aghatei jome geche Nil akasher jomine nil bedona Andharer ontorale boshe jotobar bhebechi Shunnotari hahakar ekaki sunechi Tomari akhi pote akasher nil dekhechi She to biborno hobe kokhono bhabini Amari shimanay she to tor chaya Shekhane kore bichoron dukkher nibash Rakhish ki khobor Tor aghatei jome geche Nil akasher jomine nil bedona

Related songs

More songs you may enjoy.

Philosophical

Ajab Rongila

আজব রঙ্গিলা

The Trap

"চোখের জলে বাঁধলে তারে যায় কি ভোলা হায় অচিনপুরের অচিনপাখি উড়াল দিয়া যায় মাটির দেহ মাটি হবে"

Melancholic

Shesh Chithi

শেষ চিঠি

LRB

"শেষ কথা কেন এমন কথা হয় শেষ চিঠি কেন এমন চিঠি হয় ক্ষমা করো ক্ষমা করো আমায়"

Melancholic

Korun

করুণ

Black

"আরও একটা দিন আরও একটা রাত যেভাবে সময় কাটার কথা কাটছে আমার রক্ত ঝরছে"

Melancholic

Michimichi

মিছিমিছি

Black

"তুমি নেই, এটাই একমাত্র সত্য, অন্য সত্যরাও আছে। আমিও তাই মিছিমিছি আছি। এই লুকোচুরি খেলা মুখোশ জগতে।"

Melancholic

Bhoboghurey

ভবঘুরে

Cryptic Fate

"বৃষ্টি ভেজা পথে ঢলে পড়ে সোডিয়ামের সোনার আলো আমার করতলে তোমার হাত"

Melancholic

Sraboner Megh

শ্রাবণের মেঘ

Different Touch

"শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝোরে নামবে বুঝি আজ বৃষ্টি হয়তো এই বৃষ্টিতে ভিজে যাবে তুমি আর আমি দূর থেকে চেয়ে রবো অপলক দৃষ্টি।"

Discussion

Public comments for Swarthopor are available on the discussion page.

View discussion