Back to Library
Joyful

নীল দিগন্তে Nil Digante

Shreya Ghoshal

Nil Digante lyrics by Shreya Ghoshal (2019). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে,
বসন্তে সৌরভের শিখা জাগলো,
বসন্তে সৌরভের শিখা জাগলো,
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।

আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা,
আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা।
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো,
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো।
সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগলো।
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।

নীল দিগন্তে
নীল দিগন্তে, মোর বেদনখানি লাগলো,
অনেক কালের মনের কথা জাগলো।
এলো আমার হারিয়ে যাওয়া,
কোন্‌ ফাগুনের পাগল হাওয়া।
বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো,
এই ফাগুনে আপনাকে সে মাগলো,
সর্ষেক্ষেতে ঢেউ হয়ে তাই জাগলো।
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে,
বসন্তে সৌরভের শিখা জাগল,
বসন্তে সৌরভের শিখা জাগল,
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।

Read in Banglish
Nil digante, oi phuler agun laglo, laglo Nil digante, oi phuler agun laglo, laglo Nil digante, Basante sourobher shikha jaglo, Basante sourobher shikha jaglo, Nil digante, oi phuler agun laglo, laglo Nil digante. Akasher lage dhanda robir alo oi ki bandha, Akasher lage dhanda robir alo oi ki bandha. Bujhi dhorar kache apnake se maglo, Bujhi dhorar kache apnake se maglo. Sorshekhete phul hoye tai jaglo. Nil digante, oi phuler agun laglo, laglo Nil digante. Nil digante Nil digante, mor bedonkhani laglo, Onek kaler moner kotha jaglo. Elo amar hariye jawa, Kon phaguner pagol hawa. Bujhi ei phagune apnake se maglo, Ei phagune apnake se maglo, Sorshekhete dheu hoye tai jaglo. Nil digante, oi phuler agun laglo, laglo Nil digante, Basante sourobher shikha jaglo, Basante sourobher shikha jaglo, Nil digante, oi phuler agun laglo, laglo Nil digante.

Related songs

More songs you may enjoy.

Poetic

Phaguner Shuru Hotei Shukno Pata Jhorlo Joto

ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

Rabindranath Tagore

"ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গো, ওগো কও ফুটল কত।'"

Nature

Achho Akash-pane Tule Matha

আছ আকাশ-পানে তুলে মাথা

Rabindranath Tagore

"আছ আকাশ-পানে তুলে মাথা, কোলে আধেকখানি মালা গাঁথা। ফাগুনবেলায় বহে আনে আলোর কথা ছায়ার কানে, তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা।"

Joyful

Aji Basanta Jagrata Dware

আজি বসন্ত জাগ্রত দ্বারে

Rabindranath Tagore

"আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে॥"

Nature-inspired

Ananter Bani Tumi

অনন্তের বাণী তুমি

Rabindranath Tagore

"অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী-উত্সবে আনন্দের মধুপাত্র পরিপূর্ণ করি দিবে কবে ।।"

Ethereal

Se Kon Boner Horin

সে কোন্‌ বনের হরিণ

Rabindranath Tagore

"সে কোন্‌ বনের হরিণ ছিল আমার মনে। কে তারে বাঁধল অকারণে॥ গতিরাগের সে ছিল গান, আলোছায়ার সে ছিল প্রাণ"

Joyful

Ke Rong Lagale Bone Bone

কে রঙ লাগালে বনে বনে

Rabindranath Tagore

"কে রঙ লাগালে বনে বনে। ঢেউ জাগালে সমীরণে॥ আজ ভুবনের দুয়ার খোলা দোল দিয়েছে বনের দোলা–"

Discussion

Public comments for Nil Digante are available on the discussion page.

View discussion