Back to Library
Melancholic

নির্বাণ Nirban

Meghdol

Nirban lyrics by Meghdol (2009). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album
Shohorbondi
Release

2009

কণ্ঠশিল্পী
শিবু কুমার শীল
ধরণ
আধুনিক
Lyrics

কিছু বিষাদ হোক পাখি
নগরীর নোনা ধরা দেয়ালে
কাঁচপোকা সারি সারি
নির্বাণ, নির্বাণ ডেকে যায়।

কিছু ভুল রঙের ফুল
ফুটে আছে রাজপথে
কিছু মিথ্যে কথার রঙ
আমাদের হৃদয়ে।

এখনো এখানে, নিরবে দাঁড়িয়ে
অগণিত প্রতিশোধ, জাগে আত্মার ভেতরে
কিছু মাতাল হাওয়ার দল
শোনে ঝোড়ো সময়ের গান
এখানে শুরু হোক রোজকার রূপকথা।

কিছু বিষাদগ্রস্থ দিন
ছিলো প্রেমিকার চোখে জমা
আলো নেই, রোদ নেই
কিছু বিপন্ন বিস্ময়
ক্ষমাহীন প্রান্তর জুড়ে
আমাদের বেঁচে থাকা।

Read in Banglish
Kichu bishad hok pakhi Nogorir nona dhora deyale Kanchpoka sari sari Nirban, nirban deke jay. Kichu bhul ronger phul Phute ache rajpothe Kichu mithye kothar rong Amader hridoye. Ekhono ekhane, nirobe dariye Ogonito protishodh, jage atmar bhetore Kichu matal hawar dol Shone jhoro somoyer gaan Ekhane shuru hok rojkara rupkotha. Kichu bishadgrostho din Chilo premikar chokhe joma Alo nei, rod nei Kichu biponno bishmoy Khomahin prantor jure Amader beche thaka.

Related songs

More songs you may enjoy.

Surreal

Pathure Debi

পাথুরে দেবী

Meghdol

"পাথুরে দেবী, পাতার পাখনা গায়ে স্নান জ্বলে নিহত অগ্নিমাছ নেইকো মানুষ, সূর্যের দিকে যাই, ট্রাফিক ভিড়ে সহস্র পঙ্খীরাজ।"

Melancholic

Amar Shohor

আমার শহর

Meghdol

"আমার শহর খুব সহজে একলা পাখির মতো ভিজতে থাকে কেউ জানে না কোন তীব্র শ্লোগান"

Protest

Byabocched

ব্যবচ্ছেদ

Meghdol

"চতুর্মাত্রিকায় ভূমন্ডলায়ন নারায়ণি নমস্তুতে প্রেত সর্বস্বতায় উলঙ্গ তরবারি নাচে ধমণীতে…"

Melancholic

Roder Phonta

রোদের ফোঁটা

Meghdol

"শূন্যতায় ভেসে গেছে শহরের সব পথঘাট ফিরবে না গতকাল জানি ফিরবে না আগামীকাল।"

Melancholic

Shohorbondi

শহরবন্দী

Meghdol

"শহরবন্দী মেঘ, ঘুরে ঘুরে একা আমাদের এই সুবর্ন নগরে আমিও পেতেছি কান, শুনি বৃক্ষের ক্রন্দন ধূসর রাজপথের প্রান্তরে।"

Contemplative

Mutho-phone (Korotole Chinho Megher Swor)

মুঠোফোন (করতলে চিহ্ন মেঘের স্বর)

Meghdol

"করতলে চিহ্ন মেঘের স্বর লোকাল বাসে বাড়ি ফেরা প্রিয় মুখ হৃদয়ের কাছে ব্যর্থ মুঠোফোন দিন রাত্রি গুনগুন"

Discussion

Public comments for Nirban are available on the discussion page.

View discussion