আ রে না
না রে না
তোকে নিয়ে দিন আসে,
আবছায়ার পাশে পাশে।
অবাক চোখ নিষ্পলক
এই মধুমাসে।
দুহাতে আগলে রাখিস,
আমার স্বপ্নের আপিস।
লুকোচুরি, জল ঘুড়ি
মেঘ আকাশে।
ছুঁয়ে থাকি, মিশে থাকি,
পরস্পরের কবিতায়।
ক্লান্তিহীন, প্রতিদিন,
এই জীবন বয়ে যায়।
আ আ-আ-আ
আ-আ-আ আ-আ-আ
আ আ-আ-আ
আ আ-আ-আ
আ আ-আ-আ
আ-আ-আ আ-আ-আ।
যদি তারে নাই চিনি গো সে কি,
সে কি আমায় নেবে চিনে,
সে কি আমায় নেবে চিনে,
এই নব ফাল্গুনের দিনে।
জানিনে, জানিনে,
যদি তারে নাই চিনি গো সে কি।
থাক সে আলাপ,
তোর দুখে সুখে।
থাক ছুঁয়ে থাক,
ওই হাত ঘড়ি টা কে।
রং সে বরং,
হোক সাদামাটা।
মাঠ ফাটা রোদ,
আর চুমুর কবিতা টা।
মাঝে মাঝে বুক কাঁপে,
ভাঙাচোরা সংলাপে।
বাঁধ ভাঙা ইশারায়,
মন ছোটে খালি পায়।
আ আ-আ-আ
আ-আ-আ আ-আ-আ
আ আ-আ-আ
আ আ-আ-আ
আ আ-আ-আ
আ-আ-আ আ-আ-আ
যদি তারে নাই চিনি গো সে কি
যদি তারে নাই চিনি গো সে কি।
Discussion
Public comments for Nispolok are available on the discussion page.
View discussion