চেয়ে দ্যাখো কোন নদী
কোন সাগরেরও পানে
তোমার চোখের নিস্তব্ধতা
ছড়িয়ে আছে যেন জলে।
চেয়ে দ্যাখো কোন ছায়াপথ
কোন নীহারিকা পানে
তোমার হৃদয়ের নিঃসঙ্গতা
চারিদিকে সৃজনে আঁধার
ধূসর আকাশে বিশাল….
কে যেন ডাকে তোমায়
উদাসী বাঁশির সূরে
দিগন্তে মৌন আঁধার পানে
চেয়ে দেখো জোৎস্নায়
ডুবে যাবো নিঝুম রাতে
মনের ত্রিশূল আঁধারে
নিঃশঙ্ক বেজে ওঠে।
Discussion
Public comments for Nistobdhota are available on the discussion page.
View discussion