সন্ধ্যা নেমেছে
কোলাহল থেমে যাবে
নিঃঝুম নিথর নিশ্চুপ হবে এবার
গোধূলি রক্তিম রাতকে স্মরণ করায়
সারা বেলা বিষাদময় গ্লানি
প্রভু ক্ষমা কর ক্ষমা কর
আমার আবিলতা
প্রভু ক্ষমা কর আমার অসার ক্লান্তি
প্রভু ক্ষমা কর ক্ষমা কর
আমার আবিলতা
ক্ষুদ্র অহংকারে সারা বেলার অস্থিরতা
রাত নেমে এলো অনন্ত
নক্ষত্র এখানে নেই
বড় একা বড় অসহায়
আমি শুধু নিঃসঙ্গ আঁধারের স্থুলতায়
নির্বাক, নিশ্চুপ, গভীর এ বাগান
প্রভু ক্ষমা কর ক্ষমা কর
আমার আবিলতা
প্রভু ক্ষমা কর আমার অসার ক্লান্তি
প্রভু ক্ষমা কর ক্ষমা কর
আমার আবিলতা
ক্ষুদ্র অহংকারে সারা বেলার অস্থিরতা
ফেলে যাবো সারা বেলা
চেনা সময়ের বাঁধন
ফেলে যাবো সারা বেলা
চেনা জগতের সীমা
আমি আমার নির্বাণ
দেখে যাবো সময়ের পর
প্রভু ক্ষমা কর ক্ষমা কর
আমার আবিলতা
প্রভু ক্ষমা কর আমার অসার ক্লান্তি
প্রভু ক্ষমা কর ক্ষমা কর
আমার আবিলতা
ক্ষুদ্র অহংকারে সারা বেলার অস্থিরতা
Discussion
Public comments for Shondha are available on the discussion page.
View discussion