নবীর শান গাহিতে বাধা আসে
স্পর্ধা কী যে তার
ঘুম সমস্যা হয়
শুনিলে আল্লাহু আকবার।।
কানে ধরে শুনলে আউয়াজ
নবীজির শান
শুনতে তারা ভালোবাসে
বাজনাওয়ালা গান
নবীর শানে পড়লে গজল
বলবে এবার আমায় পাগল
করবে ঘরের বার।।
ঘুমিয়ে আছে নিরিবিলি
দালান কোটার ডোরে
টাকা পয়সা জমিদারি তার
অহংকার তাই করে
গরিবের স্থান নাইকো যেথা
আছে শুধু সমঝোতা
মসজিদ নাকি তার।।
ওরে ছেলে দেইরে বাধা
গাইবে না আর গজল
ঘুম হয় না যে ঐ আওয়াজে
ফেলে রাখ তোর রাসুল
রাসুল প্রতি নাইকো ইমান
হৃদয়খানি কত পাষাণ
বুঝো মানুষ তার।।
Discussion
Public comments for Nobir Shan Gahite Badha Ashe are available on the discussion page.
View discussion