নমাজে হয় দিল রওশন
নমাজ পড়ো গিয়া
নিবেদন মোর এ রহিলো শুনো মনা মিঞা।।
নমাজে হয় আল্লাহর দেখা
দিল চক্ষে পাইবে দেখা
জায়নমাজে একা একা
দেখা দেন আল্লাহ আসিয়া।।
নাঈম একজন বোকা বলে
নমাজ পড়ে না হৃদয় খুলে
একমনে তার নাম নিলে
সাক্ষাৎ যায় মিলিয়া।।
বলো বলো আল্লাহ আল্লাহ
করো করো ফানা ফিল্লা
দিল তাজা হ মন উজালা
দেখ আল্লাহ ডাকিয়া।।
নাঈম বলে সত্য কথা
মেনে দেখ যথাযথা
আল্লাহর কুদরতি চরণে
সিজদা করো গিয়া।।
Discussion
Public comments for Nomaje Hoy Dil Roson are available on the discussion page.
View discussion