মাটির ও পিঞ্জুরে —
থাকিতে চায় না পাখি
পাখিটার বিরহে কাঁদেরে নাঈম
জড়ায়ে জল আঁখি।।
যদিও তোর যাবার ছিল রে পাখি
কেন করলি মাখামাখি
সকল পাখির ন্যায় তুই ও যাস
উড়ে কেন দেখাদেখি।।
কত আশায় ভালোবাসায়
পুষিলাম তোরে পাখি
কেন তাহলে যেতে চাস চলে
শুনি পাখি বল্ দেখি।।
এই যদি রে ছিল বাঞ্ছা পাখি
কাঁদাবি নাঈম আঁখি
তবে রে কেন মায়ার বাঁধনে
বিধলি জীবনটাকে।।
Discussion
Public comments for Matir O Pinjure are available on the discussion page.
View discussion