ও প্ৰাণসখী ললিতে কি জন্য আসিলাম কুঞ্জেতে।।
কেন বা মুই কুঞ্জে আইলাম বৃথা আমি বসিয়া রইলাম
শ্যামবন্ধের আশাতে
রজনী প্ৰভাত হইল কুঞ্জে বন্ধু না আসিলো
নেও গো রাধা ফুলের মালা ভাসাই দেও নি জলে।
ভাবিয়া রাধারমণ বলে বড়ই দুক্ষে রইলো দিলে
নেও গো রাধা রত্নমালা পরাইও বন্ধের গলেতে।।
Discussion
Public comments for O Pransakhi Lolite Ki Jonyo Ashilam Kunjete are available on the discussion page.
View discussion