Back to Library
Romantic

অবশেষে Obosheshe

Miftah Zaman

Obosheshe lyrics by Miftah Zaman (2013). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Release

2013

গীতিকার
তুষার হাসান
কণ্ঠশিল্পী
মিফতাহ্‌ জামান
ধরণ
আধুনিক
Lyrics

চলেছি পথে অন্তহীন শুধু এই আশায়
পথেরই শেষে রবে তুমি আমারই প্রতিক্ষায়।

দেখবে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জুড়াবে তখন
রাঙাবে তুমি ধূসর ভূবন
কৃষ্ণচূড়ার ছোঁয়ায়।

ব্যথাভরা এ মনে লাল গালিচায়
ঝরবে সুখেরই ফুল তোমারই পূজায়
ভাঙবে তুমি ভুলেরই কপাট
ভালবাসার মায়ায়।

দেখবে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জুড়াবে তখন
রাঙাবে তুমি ধূসর ভূবন
কৃষ্ণচূড়ার ছোঁয়ায়।

কলাপাতা রঙে মোড়া স্বপ্ন আমার
পূর্ণতা পেতে চায় শুধু বারেবার
আনবে তুমি রঙের দিশা
স্বপ্ন গড়ার ধরায়।

দেখবে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জুড়াবে তখন
রাঙাবে তুমি ধূসর ভূবন
কৃষ্ণচূড়ার ছোঁয়ায়।

চলেছি পথে অন্তহীন শুধু এই আশায়,
পথেরই শেষে রবে তুমি আমারই প্রতিক্ষায়।
দেখেছে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জূড়ালো এখন
রাঙালে তুমি ধূসর ভূবন
ভালবাসার ছোঁয়ায়।

Read in Banglish
Cholechi pothe ontohin shudhu ei ashay Potheri sheshe robe tumi amari protikkhay. Dekhbe tomake amar du-noyon Klanto e jibon jurabe tokhon Rangabe tumi dhushor bhubon Krishnochurar choyay. Byathobhora e mone lal galichay Jhorbe shukheri phul tomari pujay Bhangbe tumi bhuleri kopat Bhalobashar mayay. Dekhbe tomake amar du-noyon Klanto e jibon jurabe tokhon Rangabe tumi dhushor bhubon Krishnochurar choyay. Kolapata ronge mora shopno amar Purnota pete chay shudhu barebar Anbe tumi ronger disha Shopno gorar dhoray. Dekhbe tomake amar du-noyon Klanto e jibon jurabe tokhon Rangabe tumi dhushor bhubon Krishnochurar choyay. Cholechi pothe ontohin shudhu ei ashay, Potheri sheshe robe tumi amari protikkhay. Dekheche tomake amar du-noyon Klanto e jibon juralo ekhon Rangale tumi dhushor bhubon Bhalobashar choyay.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Chiro Adhora

চির অধরা

Miftah Zaman

"অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি"

Romantic

Shihoron

শিহরণ

Miftah Zaman

"সংশয়ে এ মন দোলে, দিন কাটে তোমায় ভেবে, ভাবি মনে মনে কোন শুভ লগনে দেখবো তোমাকে আবার কখন। আমার এই দুচোখের তারায়, স্বপ্ন হয়ে তুমি ভাসো,"

Romantic

Tai Tomar Kheyal

তাই তোমার খেয়াল

Miftah Zaman

"এই ঠুনকো জীবনে তুমি কাঁচের দেয়াল এক-আধটু কারণে যদি হও বেসামাল মনে তাই তোমার খেয়াল মনে তাই তোমার খেয়াল।"

Melancholic

Prapti Shunno

প্রাপ্তিশূণ্য

Miftah Zaman

"চাঁদের কাছে মোর মেলেনিতো ঠাই নিটোল জোছনাতে এলাম যে তাই এইটুকু যেন পাই কালো মেঘের দল এলো অবেলায়"

Romantic

Abar

আবার

Minar Rahman

"তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে? তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?"

Romantic

Abar Jokhon

আবার যখন

Minar Rahman

"আবার যখন আকাশ হয়ে বৃষ্টিজলে আটকে পড়ে তোমায় দেখবো তখন তুমি ফিরিয়ে দিও না"

Discussion

Public comments for Obosheshe are available on the discussion page.

View discussion