ওগো নিরুপমা
করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনি করিতে
আমার মনের দোসর করিতে
পারিলামনা তো কিছুতেই
ওগো নিরুপমা
হয়তো তোমার অনেক কিছুই আছে
তবু নেই দাম তার কোনো আমার কাছে
আমার এ পথ তোমার পথের সাথে
মিলবেনা যেন কিছুতেই
ওগো নিরুপমা
লতার মত জড়িয়ে রয়েছ গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে
এমন মধুর ভঙ্গিমা আমি কোনোদিন
ভুলবোনা যেন কিছুতেই
ওগো নিরুপমা
Discussion
Public comments for Ogo Nirupama are available on the discussion page.
View discussion