ওগো রাহমানুর রাহিম
পরওয়ারদিগার
তুমি যে সদা অলৌকিক
আমি পাপীদার।।
তুমি হলে সর্বদ্রষ্টা
তুমি হলে দয়াদার
নিদান কালে এই পাপী রে
কইরো তুমি উদ্ধার।।
জগতে সকল আছে যাহা
সবই তোমার এক্তিয়ার
তুমি বাঁচাও তুমি মারো
সহায় হও আমার।।
এই নাঈমে ঠেকলে পরে
পানা চাই তোমার
আপন জানিও মোরে
না করিও অসার।।
Discussion
Public comments for Ogo Rahmanur Rahim Porowardigar are available on the discussion page.
View discussion