Back to Library
Patriotic

আমি বাংলার সন্তান রে ভাই Ami Banglar Shontan Re Bhai

Naim

Ami Banglar Shontan Re Bhai lyrics by Naim. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
নাঈম
কণ্ঠশিল্পী
নাঈম
Lyrics

আমি বাংলার সন্তান রে ভাই গাই বাংলার গান
বাংলা আমার জীবন মরন বাংলা আমার প্রাণ।।

বাংলা আমার মা জননী
বাংলা আমার সোনার খনি
হইলাম তনুমনে ধনী
জন্মেছি বাংলায়।

দেখিলো যে বাংলার রুপ
নাই তাহার কোন দুখ
শ্যামল প্রভাব বিলায় রে সুখ
সুখ আমার জান।।

আমি বাংলা মায়ের ছেলে
বলতে পারি বুক ফুলে
থাকবো বাংলা মায়ের কোলে
শয়ন নিদ্রায়।

বাংলা মায়ের আঁচলতলে
সোনা রোদে নাচন তুলে
সোনার দেশের পাখির সুরে
ভরলো দুনো কান।।

কচি ঘাসে শিশির ভাসে
মায়ের মুখে হাসি রাশে
দেখি মা যে সাধুবেশে
ডাকে খোকা আয়।

মায়ের রুপ যবে হেরি
বলি মা আমি তোরই
বাংলায় আছি বাংলায় মরি
এই নাঈমের স্লোগান।।

Read in Banglish
Ami Banglar shontan re bhai gai Banglar gaan Bangla amar jibon moron Bangla amar pran. Bangla amar ma jononi Bangla amar sonar khoni Hoilam tonumone dhoni Jonmechi Banglay. Dekhilo je Banglar rup Nai tahar kono dukh Shyamol probhab bilay re sukh Sukh amar jaan. Ami Bangla mayer chele Bolte pari buk fule Thakbo Bangla mayer kole Shoyon nidray. Bangla mayer acholtole Sona rode nachon tule Sonar desher pakhir sure Bhorlo duno kaan. Kochi ghase shishir bhase Mayer mukhe hashi rashe Dekhi ma je sadhubeshe Dake khoka ay. Mayer rup jobe heri Boli ma ami tori Banglay achi Banglay mori Ei Naim-er slogan.

Related songs

More songs you may enjoy.

Patriotic

Banglar Hindu Banglar Buddha

বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ

Apel Mahmood

"বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রীষ্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালী ।।"

Devotional

Ahare Bhover Kana Re

আহারে ভবের কানা রে

Naim

"আহারে ভবের কানা রে ভব মায়ায় পড়িয়া রে ভূলিয়া গেলি কী উদ্দেশ্য আসলি কিসের লাগিয়া ।।"

Devotional

Allah-er Naam Somoy Thakte Dhoro Naim Re

আল্লাহর নাম সময় থাকতে ধরো নাঈম রে

Naim

"আল্লাহর নাম সময় থাকতে ধরো নাঈম রে বেলা থাকতে আল্লাহর নাম ধরো।।"

Romantic

Badla Diner Pagla Haowa

বাদলা দিনের পাগলা হাওয়া

Naim

"বাদলা দিনের পাগলা হাওয়া তোমার কাছেতে একটা চাওয়া মোরে বলে দাও কোথা মনচুরা মোরে বলে দাও কোথা প্রাণ বন্ধুয়া।।"

Patriotic

Sabash Bangladesh

সাবাশ বাংলাদেশ

Imtiaz Ahmed

"সাবাশ বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।।"

Patriotic

Shonkha Shunyo Lokkho Konthe Bajiche Shonkho Oi

শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে বাজিছে শঙ্খ ওই

Apel Mahmood

"শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে বাজিছে শঙ্খ ওই। পুণ্য-চিত্ত মৃত্যু-তীর্থ-পথের যাত্রী কই॥ আগে জাগে বাধা ও ভয়, ও ভয়ে ভীত নয় হৃদয়"

Discussion

Public comments for Ami Banglar Shontan Re Bhai are available on the discussion page.

View discussion