ওগো রাই মরিয়াছে আইলে কইও তারে।
আমার মরণ কথা জানাইও বন্ধুরে।।
মরণের আর নাই গো বাকি
তোরা নিকটে আও সব সখী
আমার কৰ্ণমূলে শুনাও কৃষ্ণনাম গো।।
আমি মইলে ঐ করিও
না পুড়াইয়ো না ভাসাইও
আমায় বান্ধি রাইখ ঐ তামালের ডালে।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
আবার আসবে বন্ধু আমার মরণ হলে।
Discussion
Public comments for Ogo Rai Moriyache Aile Koio Tare are available on the discussion page.
View discussion