ওগো শুনো শুনো গো রজনী
ভাবের রজনী গো
বন্ধুয়া নাঈমের সজনী।।
প্রেম করিলো কত প্রেমিক
উঠাইলো চন্দ্রমণি
আমি চাই প্রেমের ভিখ
হইয়া ব্যাথার সঙ্গিনী।।
শুনছো কী কেউ শাহজাহান আর
মমতাজের প্রেম কাহিনী
নাঈম বন্ধুর প্রেম খেলা
আসলে তেমনি।।
প্রেম শুধু প্রেমিকের জন্য
নয় বিষয় বাতিনী
নাঈম বন্ধুর প্রেম ইতিহাস
থাকবে চিরদিনই।।
কত প্রেমিক জিতলো প্রেমে
কতজনে হারিনি
কয় ভাবিয়া নাঈম মিয়া
প্রেম যে হাতের কাঙ্খনী।।
Discussion
Public comments for Ogo Shuno Shuno Go Rojoni are available on the discussion page.
View discussion