ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি
আনিয়া প্রেমের বন্যা ভাসাইলায় অবনী।
তুমি দয়া না করিলে গৌর কে করিবে আমারে
ওরে দেও দরশন পতিতপাবন জুড়াউক পরানীরে
নদীয়ার যত নারী রে তারা সব হইল ধনী
গোলকে আনিয়া প্ৰেম ভাসাইলা অবনী।
ভাইবে রাধারমণ বলেরে গৌরচান্দ গুণমণি
অন্তিমকালে দেও মোরে চরণ দুখানি।
Discussion
Public comments for Oi Asore Aisre Gourchand Gunomoni are available on the discussion page.
View discussion