ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোসনায় ভরে থাক সারাটা জীবন
হাজার বছর বেঁচে থাক তুমি
বুকে নিয়ে স্বর্গের সুখ
দুঃখ ব্যথা সব ভুলে যাই যে
দেখলে তোমার ঐ মুখ
ফুলও তুমি ফাগুনও তুমি
গন্ধ বিলাও সারাক্ষণ
স্বপ্ন তোমার মনে যত আশা
সবই যেন পূর্ণ হয়
আমারি তুমি এই পৃথিবীতে
ও প্রিয়া আর কারো নও
দিনও তুমি রাতও তুমি
ফুরাবে না কভু প্রয়োজন
Discussion
Public comments for Oi Chand Mukhe Jeno Lage Na Grohon are available on the discussion page.
View discussion