ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা
উড়েছে পাখি পথ চেনা
নীড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না ।।
হঠাৎ এসে যদি বৈশাখী ঝড়
ভেঙে দেয় গানের আসর
কভু যদি পাখির গান থেমে যায়
আকাশ কি দেবে বিদায়
তবে কি হৃদয়ের লেনাদেনা
কেউ তা মনে রাখে না ।।
তবু আশায় পাখি বাঁধে যে মন
আলোতে রাঙায় জীবন
নতুন কথায় আজ প্রাণেরই সুর
হয়েছে গানের নূপুর
যেটুকু হয়েছে জানা শোনা
হারিয়ে যেতে দেবো না ।।
Discussion
Public comments for Bhenjeche Pinjor Meleche Dana are available on the discussion page.
View discussion