Back to Library
Philosophical

ওকে ধরিলে তো ধরা দেবে না Oke Dhorile To Dhora Debe Na

Rabindranath Tagore

Oke Dhorile To Dhora Debe Na lyrics by Rabindranath Tagore (1909). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

ওকে ধরিলে তো ধরা দেবে না—
ওকে দাও ছেড়ে, দাও ছেড়ে।
মন নাই যদি দিল, নাই দিল,
মন নেয় যদি নিক কেড়ে॥

এ কী খেলা মোরা খেলেছি, শুধু নয়নের জল ফেলেছি—
ওরই জয় যদি হয় জয় হোক, মোরা হারি যদি, যাই হেরে॥

এক দিন মিছে আদরে মনে গরব সোহাগ না ধরে,
শেষে দিন না ফুরাতে ফুরাতে সব গরব দিয়েছে সেরে।

ভেবেছিনু ওকে চিনেছি, বুঝি বিনা পণে ওকে কিনেছি—
ও যে আমাদেরি কিনে নিয়েছে, ও যে, তাই আসে, তাই ফেরে॥

Read in Banglish
Oke dhorile to dhora debe na-- oke dao chhere, dao chhere. mon nai jodi dilo, nai dilo, mon ney jodi nik kere. e ki khela mora khelechhi, shudhu noyone-r jol phelechhi-- ori joy jodi hoy joy hok, mora hari jodi, jai here. ek din michhe adore mone gorob sohag na dhore, sheshe din na phurate phurate sob gorob diyechhe sere. bhebhechhinu oke chinechhi, bujhi bina pone oke kinechhi-- o je amaderi kine niyechhe, o je, tai ase, tai phere.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Sob Kichu Keno Nilo Na

সব কিছু কেন নিল না

Rabindranath Tagore

"সব কিছু কেন নিল না, নিল না, নিল না ভালোবাসা-- ভালো আর মন্দেরে। আপনাতে কেন মিটাল না যত কিছু দ্বন্দ্বেরে-- ভালো আর মন্দেরে।"

Serene

Bajilo Kaharo Beena Modhuro Shore

বাজিল কাহার বীণা মধুর স্বরে

Rabindranath Tagore

"বাজিল কাহার বীণা মধুর স্বরে আমার নিভৃত নব জীবন-'পরে প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম কার দুটি নিরুপম চরণ-তরে॥"

Devotional

E Din Aji Kon Ghore Go Khule Dilo Dwar

এ দিন আজি কোন্‌ ঘরে গো খুলে দিল দ্বার

Rabindranath Tagore

"এ দিন আজি কোন্‌ ঘরে গো খুলে দিল দ্বার? আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?।"

Melancholic

Holo Na Lo Holo Na Soi

হল না লো হল না সই

Rabindranath Tagore

"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"

Romantic

Ja Chilo Kalo Dholo

যা ছিল কালো ধলো

Rabindranath Tagore

"যা ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হল। যেমন রাঙাবরন তোমার চরণ তার সনে আর ভেদ না র’ল॥"

Philosophical

Lukale Bolei Khunje Bahir Kora

লুকালে ব’লেই খুঁজে বাহির করা

Rabindranath Tagore

"লুকালে ব'লেই খুঁজে বাহির করা, ধরা যদি দিতে তবে যেত না ধরা ॥"

Discussion

Public comments for Oke Dhorile To Dhora Debe Na are available on the discussion page.

View discussion