Back to Library
Inspirational

অলস হইওনা ভাই ঐ ডাকে 'অ' Olos Hoiona Bhai

Pintu Bhattacharya

Read Olos Hoiona Bhai in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

কণ্ঠশিল্পী
পিন্টু ভট্টাচার্য
ধরণ
আধুনিক
Lyrics

অলস হইওনা ভাই ঐ ডাকে ‘অ’
অধীর হইওনা ভাই ঐ ডাকে ‘অ’
অনেক চেনার আছে,
অনেক জানার আছে,
অনেক বোঝার আছে
হাঁকে স্বরে ‘অ’।

স্বরে ‘অ’ আছে আরও আছে স্বরে ‘আ’
আঁধার ঘরে আশার আলো ভাই
হ্রস্ব ‘ই’ ‘দীর্ঘ ঈ’ আয় শিখে যা
ইশ্‌কুলেতে পথের দিশা পাই।
ভাইরে, ইরি ফলাই, না পাই খাইতে
ঈষাণ কোণে মেঘ জমে কেন
ঈগল কেন কাড়ে ভাইরে মুরগীর ছাকে ক’
হাঁকে স্বরে ‘অ’, স্বরে ‘অ’।

উপাস কেন থাকতে হয়, উদাম কেন গা
ঊষাকালে সুরয কেন উঠে
ঊষাকালে পূর্বাকাশে সুরয কেন ওঠে
হ্রস্ব ‘উ’ দীর্ঘ ‘ঊ’ আয় শিখে যা
হ্রস্ব ‘উ’ দীর্ঘ ‘ঊ’ ‘এ’ ‘ঐ’ ‘ও’ ‘ঔ’ আয় শিখে যা
লেখাপড়া করলে চক্ষু ফোটে।
ভাই রে এই ঘর দু:খ ঐ ঘর সুখ
ঔষধ পথ্য জোটেনা তার কারণটা কী ক’
হাঁকে স্বরে ‘অ’, স্বরে ‘অ’।

Read in Banglish
Olos hoiona bhai oi dake 'o' Odhir hoiona bhai oi dake 'o' anek chenar ache, anek janar ache, anek bojhar ache hanke shore 'o'. Shore 'o' ache aro ache shore 'a' Andhar ghore ashar alo bhai Hroshsho 'i' dirgho 'ee' ay shikhe ja Ishkulete pother disha pai. Bhaire, iri folai, na pai khaite Ishan kone megh jome keno Eagle keno kare bhaire murgir chhake ko Hanke shore 'o', shore 'o'. Upas keno thakte hoy, udam keno ga Ushakale shurjo keno uthe Ushakale purbakashe shurjo keno othe Hroshsho 'u' dirgho 'uu' ay shikhe ja Hroshsho 'u' dirgho 'uu' 'e' 'oi' 'o' 'ou' ay shikhe ja Lekhapora korle chokkhu fote. Bhai re ei ghor dukkho oi ghor shukh Oushodh poththo jotena tar karonta ki ko Hanke shore 'o', shore 'o'.

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Shesh Dekha Sei Raate

শেষ দেখা সেই রাতে

Pintu Bhattacharya

"শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে– আছে কিছু তারই আবেশ, সেই প্রথম, সেই তো শেষ ।।"

Spirited

Lakho Lakho Hat

লাখো লাখো হাত

Pintu Bhattacharya

"লাখো লাখো হাত ভেঙ্গেছে আজিকে ভীরুতা খিল রাজপথে-পথে উত্তাল তাই জনমিছিল।।"

Revolutionary

Jonotar Dak Shuni

জনতার ডাক শুনি পৃথিবীতে জনতার ডাক

Pintu Bhattacharya

"জনতার ডাক শুনি পৃথিবীতে জনতার ডাক ক্ষমা নেই, ক্ষমা নেই, শত্রুর ক্ষমা নেই ঘরে ঘরে জনতার ডাক।।"

Nostalgic

Aro Ekbar Cholo Fire Jai

আরো একবার চলো ফিরে যাই

Fossils

"এতটা পথ পেরিয়ে এসেছি তবু দু’জনে যেনো হয়ে গেছি আরো অচেনা স্বপ্নেরা তবু খুজে যায়, জীবনের শেষ সীমানায়"

Whimsical

Ayna Ayna

আয়না আয়না

Joler Gaan

"আয়না আয়না … এখানে তুমি আমি, প্রথমবার পরিচয় – এবার কাহিনী।"

Nostalgic

Baula Batas

বাউলা বাতাস

Joler Gaan

"বাউলা বাতাস আউলা চুলে লাগলো দোলা গান ধরেছে পথের ধারে আত্মভোলা। সে গানে সুর থাকেনা লয় থাকেনা এমন সে গান—"

Discussion

Public comments for Olos Hoiona Bhai are available on the discussion page.

View discussion