এভাবে কতো রাত কেটে যায়
তোমার আমার বসে একা
নীল ঘুম চোখ খোঁজে কাকে
শুধুই তোমায়
আবারও যে ফিরতি পথে
একরাশ অবকাশ নিয়ে
একটা নতুন একটা পুরনো
গান বেঁধেছি তোমাকে নিয়ে
তুমি কি ??
পাচ্ছ শুনতে
হেডফোনেতে চলছে বিটলস
কখনও বা ব্রায়ান অ্যাডামস
কখনও বা তোমায় নিয়ে
লেখা গান
কত দিন দেখা হয় না
তোমার সাথে ক্যাফেটেরিয়া
নন্দন চত্বর ফাঁকা পড়ে
ডাকছে তোমায় একতারা মঞ্চ
চারি ধার আজ ভীষণ অন্ধকার
চারি ধার আজ ভীষণ অন্ধকার
তুমি নেই আছে পরে অন্ধকার
অন্ধকার অন্ধকার
শুধু অন্ধকার
Discussion
Public comments for Ondhokar are available on the discussion page.
View discussion