অনেক কথার ভিড়ে
অনেক কোলাহলে
যে কথাটি বুক পাঁজরে
নীরব ছিলো খুব
সে কথাটি ভালোবাসা
মৌনতা নিশ্চুপ
সহস্র রাত
আয়নাঘরে
তোমার জন্য সব
স্বপ্ন পোড়ে
ভালোবাসার মেঘ মল্লারে
বৃষ্টিরা উৎসুক
সে কথাটি ভালোবাসা
মৌনতা নিশ্চুপ
চোখের কালোয়
দুঃখ সুখে
তোমার জন্য সব
অনুভবে
ভালোবাসার সরলতা
রহস্য খুঁজুক
সে কথাটি ভালোবাসা
মৌনতা নিশ্চুপ
Discussion
Public comments for Onek Kothar Vire are available on the discussion page.
View discussion