অনেক পথের শেষে, এলাম এ কোন দেশে
আমার এ গান নদীর মতো হারায় নিরুদ্দেশে ।।
মৌমাছিদের গুঞ্জনে ঐ বাতাস দিশেহারা
সারাবেলা জেগে থাকে দুটি চোখের তারা
বুঝিনা কে ফিরে গেলো প্রাণের কাছে এসে ।।
জানিনা কার পায়ের ধ্বনি নূপুর হয়ে বাজে
এলোমেলো বনলতা লুটায় পথের মাঝে
আঁচল ভরা ফুলের স্মৃতি ফুলের বুকে মেশে ।।
Discussion
Public comments for Onek Pother Sheshe are available on the discussion page.
View discussion