একটা সময় তোরে আমার সবি ভাবিতাম
তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম
তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম
ওরে মনের খাঁচায় যতন কইরা দিলাম তোরে ঠাঁই
এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই
ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখিরে
তুই যারে যা উইড়া যারে অন্য খাঁচাতে
ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধীরে
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে
তোরে স্কুল পলাইয়া একটা নজর দেখিতে যাইতাম
আমি টিফিনের সব টাকা জমায় আবেগ কিনিতাম
হায়রে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম
আমার সেই গানেরই সুরে তোরে খুজিয়া লইতাম
এখন একলা একা সময়গুলো কাটাই কেমনে
এত ভালোবাসার পরেও আমার কম কি ছিলো রে
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়
তুই দেইখা ল রে ত্রিভুবনে কেউ তো কারো নয়
তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না
এখন রাত্রি জুইড়া কেউ তো আর মায়া লাগাই না
কারো হাসি মুখের ছবি দেইখা ঘুম আর ভাঙে না
কেউ আর ফ্লেক্সিলোডের দোকানটাতেও ভিড় জমাই না
এখন তারার মত জ্বলে নিভে কষ্টগুলারে
আমি গিটারের সুর সাথে লইয়া ভালো আছি রে
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়
তুই দেইখা ল রে ত্রিভুবনে কেউ তো কারো নয়
Discussion
Public comments for Oporadhi are available on the discussion page.
View discussion