কি আমি ছাড়া থাকতে পারছো তো?
কি হাসি ধরে রাখতে পারছো তো?
এদিকে আমার সীমা নাই
দিন এসে রাত্রি তে হারায়,
আর তুমি আসো না
আমার আর হাসিও পায় না,
কি আমি ছাড়া থাকতে পারছো তো?
কি হাসি ধরে রাখতে পারছো তো?
পাঁচ বছরের প্রেম, পাঁচ কথাতেই শেষ
এতদিনের পরিচিত সে হইলো নিরুদ্দেশ,
তার বদলে গেলো সুর, আমার একলা সমুদ্দুর
ঢেউ এর পরে ঢেউ উঠিয়া করলো রে ভাঙচুর।
কি আমি ছাড়া থাকতে পারছো তো?
কি হাসি ধরে রাখতে পারছো তো?
প্রেমিকার চেয়ে তার স্মৃতি ভালো
তামাকের চেয়ে ভালো ঝিম ধরা মাথা,
প্রেমিকা চলে গিয়ে আরও প্রিয় হলো
তামাক পুড়ে গিয়ে হলো কিছু কথা।
কি আমি ছাড়া থাকতে পারছো তো?
কি হাসি ধরে রাখতে পারছো তো?
এদিকে আমার সীমা নাই
দিন এসে রাত্রি তে হারায়,
আর তুমি আসো না
আমার আর হাসিও পায় না,
কি আমি ছাড়া থাকতে পারছো তো?
কি হাসি ধরে রাখতে পারছো তো?
Discussion
Public comments for Proshno are available on the discussion page.
View discussion